২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফি কম্পাউন্ডের নিরাপত্তা টাওয়ার বিধ্বস্ত

ত্রিপোলিতে ন্যাটো বিমান হামলায় নেতা মুয়াম্মার গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের নিরাপত্তা টাওয়ার বিধ্বস্ত হয়েছে। ন্যাটো কর্মকর্তা মেজর জেনারেল জন লরিমার শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ত্রিপোলি, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলিতে ন্যাটো বিমান হামলায় নেতা মুয়াম্মার গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের নিরাপত্তা টাওয়ার বিধ্বস্ত হয়েছে। ন্যাটো কর্মকর্তা মেজর জেনারেল জন লরিমার শনিবার একথা জানিয়েছেন। টাওয়ার ধ্বংসের পর গাদ্দাফির পদত্যাগের জন্য আরো চাপ সৃষ্টি করতে দিনের বেলায় বিমান হামলা শুরু করেছে ন্যাটো। ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান মুখপাত্র জেনারেল জন লরিমার এক বিবৃতিতে বলেন, "রয়েল এয়ার ফোর্স (আরএফ) টাইফুনসহ ন্যাটোর অন্যান্য বোমারু বিমানের সাহায্যে রাতে গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়া কমপ্লেক্সের নিরাপত্তা টাওয়ারে হামলা চালানো হয়।" তিনি আরো বলেন, "গত রাতের হামলা গাদ্দাফি সরকারের নেতাদের প্রতি একটি কঠোর বার্তা পাঠিয়েছে। এছাড়া যারা গাদ্দাফির হয়ে বেসামিরক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে তারা উঁচু দেয়ালের ওপারে লিবিয়ার জনগণ থেকে দূরে থাকতে পারবে না।" ব্রিটিশ সেনাবাহিনীর এ মুখপাত্র আরো বলেন, "বাব আল-আজিজিয়ায় কেবল গাদ্দাফির বাসভবনই নয়। এখানে গুরুত্বপূর্ণ একটি সামরিক ছাউনি ও সদরদপ্তর রয়েছে। এছাড়াও এখানে গাদ্দাফির গোপন পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোও রয়েছে।" এর আগে ন্যাটো হামলায় কমেপ্লেক্সের ভেতরে থাকা নির্দেশনা ও নিয়ন্ত্রণ কম্পাউন্ডসহ অন্যান্য সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা পাঁচরাত ধরে হামলা চালানোর পর শনিবার সকালেও হামলা চালায় ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৪ঘ.