২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় হাঙ্গু শহরে একটি পুলিশ স্টেশনের বাইরে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ইসলামাবাদ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় হাঙ্গু শহরে একটি পুলিশ স্টেশনের বাইরে বৃহস্পতিবার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। হাঙ্গু পুলিশের মুখপাত্র ফজল নাঈম রয়টার্সকে বলেন, "আহত ৪৫ জনের অনেকের অবস্থাই গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।" হাঙ্গুর কয়েকটি দোকান এবং ভবনের কাছে এ বোমা হামলায় বেশকিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাটিতে জেলা পুলিশের কয়েকটি কার্যালয় আছে এবং হতাহতদের মধ্যে পুলিশ কর্মকর্তারাও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৩ ঘ.