২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেশোয়ারে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ৯

পাকিস্তানের পেশোয়ারে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2011, 07:59 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, ২৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের পেশোয়ারে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অনেকে। বুধবার সকালে এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে বলে এনডিটিভি জানায়। পেশোয়ারের একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাথে লাগোয়া একটি ভবনে এই হামলা চালানো হয়। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলায় দায় স্বীকার করেনি। গত ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন কমান্ডো অভিযানে আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় তার অনুসারী বিভিন্ন জঙ্গি গোষ্ঠী। সেই ঘোষণা অনুসারে ইতোমধ্যে পাকিস্তানি তালেবান তিনটি হামলা চালিয়েছে বলে দাবি করেছে। এই হামলাগুলোর মধ্যে করাচিতে নৌবাহিনীর বিমানঘাঁটি ১৮ ঘণ্টা দখলে রাখার ঘটনাও রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর ১৩৫৫ ঘ.