২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মোল্লা ওমর জীবিত'

তালেবান শীর্ষ নেতা মোল্লা ওমর পাকিস্তানে নিহত হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান। রয়টার্সকে তারা জানিয়েছে, মোল্লা ওমর আফগানিস্তানে রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালেবান শীর্ষ নেতা মোল্লা ওমর পাকিস্তানে নিহত হয়েছেন বলে যে খবর প্রচারিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে আফগান তালেবান। রয়টার্সকে তারা জানিয়েছে, মোল্লা ওমর আফগানিস্তানে রয়েছেন। এরআগে সোমবার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে সিনহুয়া এ খবর প্রচার করেছে বলে টাইমস অব ইন্ডিয়া জানায়। সংবাদমাধ্যমগুলো আফগানিস্তানের তালেবান শীর্ষ নেতা মোল্লা ওমর নিহত হয়েছে বলে খবর প্রচার করে। আফগানিস্তানের টোলো (টিওএলও) টেলিভিশন এক প্রতিবেদনে জানায়, "মোল্লা ওমর কোয়েটা থেকে উত্তর ওয়াজিরিস্তানে যাওয়ার পথে নিহত হয়েছেন"। অবশ্য মোল্লা ওমর কীভাবে এবং কার হাতে নিহত হয়েছেন এ ব্যাপারে বিস্তারিত কিছুই ওই প্রতিবেদনে জানানো হয়নি। জানা গেছে, এক নিরাপত্তা কর্মকর্তা ওমরের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তিনি বলেন, "এ সত্য যে, মোল্লা ওমর নিহত হয়েছেন"। কিন্তু তিনিও বিস্তারিত কোনোকিছু প্রকাশ করেননি। মোল্লা ওমরকে তালেবান আন্দোলনের আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে এই সংগঠনটি পরিচালিত হচ্ছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের শাসক ছিলেন এই ওমর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৬ ঘ.