২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় বিক্ষোভে গুলি, নিহত ১০

সিরিয়ায় শুক্রবার দেশজুড়ে নতুন করে শুরু হওয়া তুমুল বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

আম্মান, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় শুক্রবার দেশজুড়ে নতুন করে শুরু হওয়া তুমুল বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে। রাজধানী দামেস্কসহ হোমস, বানিয়াস, কামিসি এবং হামা শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে নামানো নিরাপত্তা বাহিনীকে উপেক্ষা করে বিক্ষোভ করে জনতা। হোমস শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী রজন জইতুনা। সানামিন শহরে আরো ২ জন নিহত হয়েছে বলে জানান তিনি। বানিয়াস শহরে গুলি চলছে। শহরটিতে গত কয়েকসপ্তায় প্রায় ১ হাজার মানুষ গ্রেপ্তার হওয়ার পরও সেখানে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। হামা শহরে হাজার হাজার মানুষের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়াগ্যাস ছুড়েছে নিরাপত্তা বাহিনী। যুক্তরাষ্ট্র সিরিয়ার বিক্ষোভ দমনাভিযানকে বর্বরোচিত বলে এর নিন্দা জানিয়েছে। ব্যক্তিগতভাবে আসাদের ওপর নিষেধাজ্ঞাও আরোপ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার বলেছেন, সিরিয়াকে অবশ্যই হত্যা এবং গণগ্রেপ্তারের পথ থেকে সওে আসতে হবে। প্রেসিডেন্ট আসাদকেও হয় সংস্কার কর্মসূচি বাস্তাবায়ন করতে হবে নয়তো ক্ষমতা ছাড়তে হবে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৮ ঘ.