কেপ কেনার্ভাল, ফ্লোরিডা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যান্ত্রিক ত্র"টির কারণে দীর্ঘ বিলম্বের পর অবশেষে শেষ যাত্রায় মহাশূণ্যে গেলো মহাকাশযান এনডেভার।
ফ্লোরিডার কেপ কেনার্ভালের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে সোমবার সকাল ৯ টার দিকে এনডেভার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা হয়েছে।
২৯ এপ্রিল এনডেভারের মহাকাশ যাত্রার কথা থাকলেও যানটির জেনারেটরের হিটার নষ্ট হয়ে যাওয়ায় যাত্রা পিছিয়ে যায়।
১৬ দিন মহাকাশে অবস্থানকালে এনডেভার ও এর ছয়জন নভোচারি মহাকাশ স্টেশনে থেকে জ্যেতির্বিজ্ঞান ও কণা পদার্থবিজ্ঞানের নতুন ধরনের পরীক্ষা চালাবেন।
চলতি বছর থেকে মহাশূন্যে 'শাটল' বহরের অভিযান বন্ধ করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। ফলে মহাকাশে এনডেভারের এ যাত্রাই শেষ যাত্রা।
এর আগে শেষবারের মতো মহাশূন্যে গিয়েছিলো মাহাকাশযান ডিসকভারি।
এনডেভার এবং ডিসকভারি ছাড়াও যুক্তরাষ্ট্রের 'শাটল' কর্মসূচিতে আছে আটলান্টিস নামের আরো একটি মহাকাশযান।
আগামী জুলাইয়ে মহাশূন্যে যাবে সর্বশেষ মহাকাশযান আটলান্টিস। ওই অভিযানের মধ্যদিয়েই শেষ হবে নাসার 'শাটল' যুগ।
মহাকাশের দীর্ঘ যাত্রার উপযোগী নতুন যুগের মহাকাশযান তৈরী করেছে নাসা। তাই 'শাটল' মহাকাশযানগুলো আর আকাশপানে ছুটবে না। এগুলো চলে যাবে জাদুঘরে।
আটলান্টিস যাত্রা শেষ করে পৃথিবীতে ফেরার পর এ মহাকাশযাগুলোকে বিভিন্ন জদুঘরে রাখার পরিকল্পনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২০৩৯ঘ.
bdnews24