তিউনিস, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ায় সরকারবিরোধী প্রায় ২শ' আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার তিউনিসিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত টিএপি সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
সোম ও মঙ্গলবার দুইদিনব্যাপী পুলিশ এবং সেনা বাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী বেজি কাইদ সেবসির পদত্যাগের দাবিতে দেশটিতে চারদিন ধরে বিক্ষোভ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে টিএপি জানায়, আটককৃতদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথর নিক্ষেপসহ স
bdnews24