২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রী মারিয়াকেও ছাড়লেন শোয়ার্জনেগার

ক্যালিফোর্নিয়ার গভর্নরের পদ ছাড়ার চার মাসের মাথায় স্ত্রী মারিয়া শ্রীভারের সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেলো হলিউড তারকা আরনল্ড শোয়ার্জনেগারের। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 12:30 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

লস এঞ্জেলস, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্যালিফোর্নিয়ার গভর্নরের পদ ছাড়ার চার মাসের মাথায় স্ত্রী মারিয়া শ্রীভারের সঙ্গেও ছাড়াছাড়ি হয়ে গেলো হলিউড তারকা আরনল্ড শোয়ার্জনেগারের। শোয়ার্জনেগার (৬৩) ও মারিয়া (৫৫) সোমবার আলাদা হওয়ার কথা জানান এক বিবৃতিতে। বিবৃতিতে বলা হয়, "ব্যক্তিগত ও পেশাগত জীবনের এক বিশাল পরিবর্তনের সময় পার করছি আমরা। অনেক চিন্তাভাবনা, আলোচনা এবং পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা এ সিদ্ধান্তে পৌঁছেছি।" ১৯৭৭ সালে টেনিস খেলা দেখতে গিয়ে মারিয়ার সঙ্গে প্রথম দেখা হয় অস্ট্রেলিয়ান বংশোদ্ভূত অ্যাকশন হিরো শোয়ার্জনেগারের। প্রায় এক দশকের জানাশোনা ও সম্পর্কের পর ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। আনুষ্ঠানিকভাবে ছাড়াছাড়ির দিনক্ষণ না জানালেও এখন আর একসঙ্গে থাকছেন না তারা। বিবৃতিতে বলা হয়, "আমরা দুজনে মিলেই চার ছেলে-মেয়েকে দেখাশুনা করছি। আমাদের দুজনেরই জীবনের আলো তারা।" আমরা মনে করি, "এটি একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের দুজনের কেউ বা আমাদের বন্ধু-বান্ধব বা দুজনের পরিবারের কেউই এ ব্যাপারে আর কোনো কথা বলবেন না।" দুই মেয়াদে গভর্নর থাকাকালে স্ত্রী-সন্তান নিয়ে লস এঞ্জেলেসের ব্রেন্টউডের বাসভবনে কাটিয়েছেন শোয়ার্জনেগার। ফেব্রুয়ারিতে আবারো রুপালি পর্দায় ফেরার ঘোষণা দেন তিনি। এছাড়া রাজনীতিতে নিজের ডাক নাম 'দ্য গর্ভনেটর'র ভিত্তিতে একটি টেলিভিশন শো এবং একটি কৌতুকের বই প্রকাশের জন্য কাজ করছেন বলে স