২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতা থেকে গাদ্দাফি অনুগতদের হটিয়ে দেওয়ার দাবি

লিবিয়ার মিসরাতার উপকন্ঠ থেকে গাদ্দাফি সমর্থক বাহিনীকে হটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 08:36 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার মিসরাতার উপকন্ঠ থেকে গাদ্দাফি সমর্থক বাহিনীকে হটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। সংবাদ সংস্থা বিবিসি অনলাইন মঙ্গলবার জানায়, শহরটিকে এখনো ঘিরে রেখেছে গাদ্দাফির বাহিনী, তবে পশ্চিমে ত্রিপোলির দিকে আরো ৩০ কিলোমিটার এলাকা দখলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীরা। লিবিয়ার পশ্চিমাঞ্চলে শুধু মিসরাতা শহরটিই এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে শহরটিকে গত দু'মাস ধরে চারদিক থেকে ঘিরে রেখেছে গাদ্দাফি অনুগত বাহিনী। শহরটিতে অবস্থানকারী বিদ্রোহী ও বেসামরিক নাগরিকরা প্রায়ই গাদ্দাফি বাহিনীর গোলাগুলির শিকার হচ্ছে। ইতিমধ্যে লিবিয়ায় মানবিক সঙ্কট দূর করার লক্ষ্যে মিসরাতায় সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার সম্পর্কিত আন্ডার সেক্রেটারি ভালেরি আমোস সোমবার বলেন, "মিসরাতা গত দু'মাস ধরে আমাদের আলোচনার পুরোভাগে রয়েছে। এখনো সেখানে বোমা ও গুলিবর্ষণ চলছে।" মজুদ হাতে থাকলেও সেখানকার অনেক মানুষ খাবার, পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাবে দিন কাটাচ্ছে বলে জানান তিনি। লিবিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সোমবার বলেছে, মিসরাতা ও এর কাছের শহর জিলিতানে "সামরিক ও বেসামরিক লক্ষবস্তুতে' আঘাত হানছে ন্যাটো বিমান। এক বিবৃতিতে ন্যাটো জানিয়েছে, মিসরাতা অবরোধকারী গাদ্দাফি অনুগত বাহিনীর গোলন্দাজ অবস্থানের ওপর রোববার হামলা চালিয়েছে ন্যাটো বিমান বাহিনী। এখানে রকেট লঞ্চার, কামান ও গুলিবর্ষণকারী বন্দুকধারীদের অবস্থানস্থল তিনটি ভবন লক্ষ্য করে তারা হামলা চালায় বলে জানায়। মিসরাতায় যুদ্ধে এ পর্যন্ত প্রায় তিনশ' মানুষ মারা গেছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। বিদ্রোহীদের একজন মুখপাত্র রিদা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, বিমান বন্দরের পশ্চিমাঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে আছে তবে পূর্ব-দক্ষিণের অংশ এখনও গাদ্দাফি অনুগতদের দখলে আছে।। ন্যাটো বাহিনীর সা