২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নয় আফগান বাহিনী'

আফগান বাহিনী দেশটির সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত নয় বলে দাবি করেছে ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 08:30 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

কাবুল, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগান বাহিনী দেশটির সার্বিক নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুত নয় বলে দাবি করেছে ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা অক্সফাম। ২০১৪ সালে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব ন্যাটোর কাছ থেকে আফগান বাহিনীর হাতে ছেড়ে দেওয়ার কথা রয়েছে বলে বিবিসি জানায়। এই বাস্তবতার প্রেক্ষাপটে অক্সফাম হুঁশিয়ারি জানিয়েছে, আফগান বাহিনীর আরো প্রশিক্ষণ প্রয়োজন এবং দায়িত্বগ্রহণের পর আফগান বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘণের ঘটনাও বেড়ে যেতে পারে। 'নো টাইম টু লস' শিরোনামে একটি প্রতিবেদনে অক্সফাম এ দাবি করে। আল কায়েদা নেতা ওবামা বিন লাদেন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ন্যাটোভুক্ত কোনো কোনো বাহিনী নির্ধারিত সময়ের আগেই আফগানিস্তান ত্যাগের ব্যাপারে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। অবশ্য অক্সফামের এই প্রতিবেদনের ব্যাপারে আফগান সরকারের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৪২৩ ঘ.