২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ওসামার 'সাপোর্ট নেটওয়ার্ক' ছিলো: ওবামা

আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে লুকিয়ে থাকতে সেদেশের কেউ না কেউ তাকে অবশ্যই সহায়তা করেছে। ওসামার মৃত্যুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে এ কথাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 04:08 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানে লুকিয়ে থাকতে সেদেশের কেউ না কেউ তাকে অবশ্যই সহায়তা করেছে। ওসামার মৃত্যুর পর প্রথম প্রকাশ্য মন্তব্যে এ কথাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তিনি বলেন, সহায়তাকারীদের মধ্যে পাকিস্তানের কোনো সরকারি কর্মকর্তা রয়েছেন কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। যুক্তরাষ্ট্রের সিবিএস নিউজ এর 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ওসামাকে সহায়তাকারী ওই নেটওয়ার্কে পাকিস্তান সরকারের ভেতরের কিংবা বাইরের কেউ আছে কিনা আমরা তা জানি না। এ বিষয়টি আমাদেরকে তদন্ত করে দেখতে হবে। আর পাকিস্তান সরকারের তা তদন্ত করে দেখাটা আরো জরুরি।" ইউসএ টুডে রোববার এ খবর দিয়েছে। ওবামা বুধবার সিবিএস নিউজকে এ সাক্ষাৎকার দেন। রোববার সকালে একই টেলিভিশনের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে তার ওই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপটি প্রচার করা হয়। সাক্ষাৎকারে ওবামাকে প্রশ্ন করা হয়, আপনি কি মনে করেন পাকিস্তান সরকার কিংবা গোয়েন্দা সংস্থাগুলো জানতো বিন লাদেন সেখানে বাস করছেন? জবাবে তিনি বলেন, আমরা মনে করি পাকিস্তানে ওসামার কোনো না কোনো ধরনের সাপোর্ট নেটওয়ার্ক ছিলো। কিন্তু কে বা কারা তাকে সহায়তা করেছে তা আমরা জানি না। ওবামা আরো বলেন, আমরা ইতোমধ্যেই এ ব্যপারে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলেছি। আর তারাও বিষয়টি খতিয়ে দেখার আগ্রহ প্রকাশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এইচএ/২১৫৫ ঘ.