২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিন লাদেন হত্যার প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেছে প্রায় ১,৫০০ ইসলামপন্থি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

কোয়েটা মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যার প্রতিবাদে শুক্রবার বিক্ষোভ করেছে প্রায় ১,৫০০ ইসলামপন্থি। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা নগরীর কাছে 'আমেরিকা নিপাত যাক' স্লোগান দিয়ে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধরা। আমেরিকার পতাকাও পোড়ায় তারা। এ সময় ধর্মীয় নেতা ফজল মোহাম্মদ বারাইখ বলেন, "ওসামার মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে জিহাদ বন্ধ হবে না।" "ওসামা বিন লাদেন শহীদ হয়েছেন। তার রক্ত হাজার হাজার ওসামার জন্ম দেবে", বলেন তিনি। লাদেন হত্যা অভিযান ক্ষেপিয়ে তুলেছে পাকিস্তানের ইসলামপন্থিদের। প্রভাবশালী ইসলামি ভাবধারার রাজনৈতিক দল জামায়াতে-ইসলামি (জেআই) যুক্তরাষ্ট্রের নতুন সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তানের সমর্থন ও সহযোগিতা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এ দাবিতেই শুক্রবার বিক্ষোভে নামার ডাক দেয় তারা। সোমবার ভোররাতে বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী 'নেভি সিল' টিমের সদস্যরা। আল-কায়েদা নেতাকে হত্যা করতে অ্যাবোটাবাদে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ দলটির। জেআই প্রধান সৈয়দ মুনাওয়ার হাসান বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, "মার্কিনীরা যেভাবে আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ক্ষুন্ন করেছে তাতে তাদের প্রতি আর কোনো সহানুভূতি নেই। তনিি আরো আমাদরে প্রথম দাব,ি সন্ত্রাসবাদরে বরিুদ্ধে লড়াই থকেে পাকস্তিানকে সরে দাঁড়াতে হব।ে" যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ অংশীদার পাকিস্তান। তাছাড়া, প্রতিবেশী দেশ আফগানিস্তানে তালেবানবিরোধী লড়াইয়ে পাকিস্তানের ওপর ব্যাপক নির্ভরশীলতা রয়েছে যুক্তরাষ্ট্রের। সে সূত্রে পাকিস্তানকে বিশাল অংকের সামরিক সহায়তাও দেয় পশ্চিমা এ দেশটি। তবে আফগান সীমান্তবর্তী এলাকাগুলোতে অব্যাহতভাবে মার্কিন ড্রোন হামলায় বেসামরিক মানুষ হতাহতের ঘটনায় ক্ষোভ রয়েছে পাকিস্তানিদের মধ্যে। আর সোমবার পাকিস্তানকে কিছু না জানিয়ে দেশের মধ্যে মার্কিন বাহিনীর অভিযান ও বিন লাদেনকে হত্যা নিয়ে মার্কিনবিরোধী বিদ্বেষ নতুন মাত্রা পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭২২ ঘ.