ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি ও তার সহযোগীদের ৪১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের অবৈধ সম্পদ জব্দ করেছে সুইজারল্যান্ডের সরকার। এ ছাড়াও সাম্প্রতিক সময়ে আলোচিত আরব বিশ্বের সাবেক দুই শাসকের বিপুল পরিমাণ অবৈধ সম্পদও জব্দ করেছে তারা।
সুইস কর্তৃপক্ষ দাবি করছে, তারা লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফি ও তার চক্রের ৪১ কোটি ৬০ লাখ ডলারের অবৈধ সম্পদ খুঁজে পেয়েছে।
একইসঙ্গে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের ৪৭ কোটি ৩০ লাখ ডলারের সম্পদ পাওয়া গেছে।
এ ছাড়া তিউনিসিয়ার সাবেক প্রেসিডেন্ট বেন আলির ৬ কোটি ৯০ লাখ ডলারের অবৈধ সম্পদেরও খোঁজ পাওয়া গেছে বলে আল জাজিরা জানায়।
সোমবার সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লার্স নুচেল এসব তথ্য জানান।
নুচেল বলেন, সুইজারল্যান্ডের ব্যাংকে সম্ভাব্য অবৈধ সম্পদের উপস্থিতির সম্ভাবনা যাচাই করে সরকারের নির্দেশে উল্লিখিত পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে।
তবে কোন ব্যাংকে এসব সম্পদ গচ্ছিত রয়েছে তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান নুচেল।
এর আগে কোনো ধরনের অবৈধ সম্পদ অর্জন বা হস্তগত করে বিদেশি কোনো ব্যাংকে রাখার কথা বারবারই জোরগলায় অস্বীকার করেছেন হোসনি মুবারক।
নুচেল জানান, মিশর ও তিউনিসিয়ার দুই স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করার পরে তাদের লুকিয়ে রাখা সম্পদ দেশ দু'টির বর্তমান কর্তৃপক্ষের তহবিলে ফিরিয়ে দেওয়ার জন্য উপায় খুঁজে বের করার চেষ্টা চলছে।
তবে লিবিয়ার পক্ষ থেকে এখনো কোনো আলোচনা হয়নি। দেশটিতে এখনো ক্ষমতা আঁকড়ে আছেন মুয়াম্মার গাদ্দাফি। গণঅভ্যুত্থানের পর বিদ্রোহ দমন ও ন্যাটো বাহিনীর বিমান হামলা মোকাবেলা করছে তার অনুগত বাহিনী।
নিরপেক্ষ রাষ্ট্র সুইজারল্যান্ড এর আগেই ঘোষণা দিয়েছিলো যে, আফ্রিকার এ তিন নেতার সঙ্গে সম্পর্কিত যে কোনো ধরনের সম্পদ বাজেয়াপ্ত করবে তারা। তবে এর জন্য অর্থনৈতিক ও অন্যান্য প্রতিষ্ঠানের দ্বারা কোনো সন্দেহজনক তহবিলের বিষয়ে অভিযোগ পেতে হবে।
চলতি বছরের জানুয়ারিতে আইভরি কোস্টের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট লর্যাঁ বাগবোর সম্পদও জব্দ করেছে সুইস কর্তৃপক্ষ।
'অবৈধ সম্পদের স্বর্গরাজ্য' বলে খ্যাত সুইজারল্যান্ড সা
bdnews24