২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ বছরে ৬০ বার্তা

টুইন টাওয়ারে হামলার পর অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন ওয়েবসাইটে ওসামা বিন লাদেনের প্রায় ৬০টি অডিও ও ভিডিওবার্তা প্রকাশ হয়েছে, যার সবগুলোতেই আমেরিকানদের হুমকি দিয়েছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ওয়াশিংটন, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুইন টাওয়ারে হামলার পর অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন ওয়েবসাইটে ওসামা বিন লাদেনের প্রায় ৬০টি অডিও ও ভিডিওবার্তা প্রকাশ হয়েছে, যার সবগুলোতেই আমেরিকানদের হুমকি দিয়েছিলেন তিনি। বিন লাদেনের বিভিন্ন ভিডিওবার্তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি তুলে ধরেছে আল জাজিরা। মার্চ ২৫, ২০১০ : ৯/১১ এ হামলার অন্যতম হোতা খালিদ শেখ মোহাম্মদকে ফাঁসি দেওয়া হলে সব আমেরিকানকে হত্যার হুমকি দিয়ে অডিও বার্তা প্রকাশ করেন ওসামা। "আমেরিকা যেদিন খালিদকে ফাঁসিতে ঝোলাবে, সেদিন থেকে আমরাও যাকে যেখানে পাবো, তাকে হত্যা করবো", বলেন আল কায়দার শীর্ষ নেতা। জানুয়ারি ২৪, ২০১০ : ডিসেম্বরের ২৫ তারিখে যুক্তরাষ্ট্রের বিমানহামলা ব্যর্থ হওয়ার পর আল জাজিরা একটি অডিও টেপ প্রকাশ করে। এখানে এ ব্যর্থতার কারণে ওমর ফারুককে তিনি দোষারোপ করেন। ফিলিস্তিনে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের ওপর আরো হামলা চালানোর হুমকি দেন ওসামা। সেপ্টেম্বর ২৫, ২০০৯ : ইউরোপীয় দেশগুলোকে আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে একটি অডিও টেপ প্রকাশ করেন। এতে তিনি বলেন, যুক্তরাষ্ট্র একটি অন্যায় যুদ্ধের পেছনে জীবন এবং অর্থ ব্যয় করছে। সেপ্টেম্বর ১৪, ২০০৯ : বারাক ওবামার উদ্দেশে এক অডিওবার্তায় ওসামা বলেন, আফগানিস্তান এবং ইরাকের মধ্যে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অক্ষম। আমেরিকান সরকার এবং জনগণের ইসরায়েলের সঙ্গে সখ্যের সমালোচনা করে আল কায়দা নেতা বলেন, "আমি তোমার ইসরায়েলকে সমর্থনের বিরোধিতা করছি, কারণ তারা আমাদের ফিলিস্তিনের ভূমি দখল করে আছে।" জুন ৩ , ২০০৯ : একটি অডিওবার্তায় ওসামা বলেন, "ওবামা মুসলিম বিশ্বে আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ এবং ঘৃণার বীজ বপন করেছে এবং আমেরিকানদের এর পরিণামের জন্য প্রস্তুত থাকতে হবে।" মার্চ ১৪, ২০০৯ : গাজায় ইসরায়েলের ২২ দিনের অভিযানের পর আরব দেশের নেতাদেরকে অভিযুক্ত করেন এই বলে যে তারা পশ্চিমাদের সঙ্গে ইসরায়েলের সমর্থনে কাজ করছে। জানুয়ারি ১৪, ২০০৯ : হাজায় ইসরায়েলি যুদ্ধ বন্ধের জন্য নতুন 'জিহাদ'র ডাক দেন ওসামা। মুসলিম দেশগুলোকে গাজাকে সহায়তা দান এবং আরব নেতাদের বিশ্বাস না করার জন্য আহ্বান জানিয়ে বলেন, আরব নেতাদের বেশিরভাগই পশ্চিমাদের সহযোগী। মে ১৮, ২০০৮ : ইন্টারনেটে প্রকাশিত টেপে বিন লাদেন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েলের অত্যাচার বন্ধ ইসরায়েল সমর্থক এবং আরব সরকারের বিরুদ্ধে যুদ্ধের আহ্বান জানান। মে ১৬ , ১০০৮ : পশ্চিমা জনগণকে উদ্দেশ্য করে ইন্টারনেটে প্রকাশিত বিন লাদেনের বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখতে আহ্বান জানানো হয়। ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত এবং পশ্চিমা দেশের সাথে দ্বন্দ্ব মুসলামানদের হৃদয়ের যুদ্ধ বলে আখ্যা দেন তিনি। মার্চ ১৯, ২০০৮ : মুসলমানদের নবী মোহাম্মদ (স) এর বিরুদ্ধে কার্টুন ছাপানোর জন্য ইউরোপীয়ান ইউনিয়নকে কঠোর পরিণতির হুমকি দেন বিন লাদেন। বার্তায় তিনি আরো বলেন, ফিলিস্তিনকে সাহায্য করার সর্বোত্তম উপায় হচ্ছে যুক্তরাষ্ট্র এবং সে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে ইরাকের যুদ্ধকে সমর্থন করা। নভেম্বর ২৯, ২০০৭ : ইউরোপীয় দেশগুলোকে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাথে আতাঁত বন্ধ করার আহ্বান জানান। সেপ্টেম্বর ৭, ২০০৭ : আমেরিকায় ৯/১১ হামলার তিন বছরের কাছাকাছি সময়ে বিন লাদেন প্রথমবারের মত একটি ভিডিওটেপে সশরীরে হাজির হন। বার্তায় আমেরিকার জনগণকে হুমকি দিয়ে তিনি বলেন, ইরাকের অর্থনৈতিক শক্তি এবং সেনাবাহিনীর ক্ষমতা কমে যাওয়ার পর ও যুদ্ধ ক্রমাগত বাড়তে থাকবে এবং আমেরিকা মোটেও সুরক্ষিত নয়। মে ২২, ২০০৬ : ৯/১১ এর ঘটনার সাথে জড়িত অন্যতম নেতা জাকারিয়াস মওসাওয়ি আমেরিকায় আটক হওয়ার পর একটি বার্তায় তিনি জানান জাকারিয়া আল-কায়েদার কেউ নন। জানুয়ারি ১৯, ২০০৬ : যুক্তরাষ্ট্রে নতুন আক্রমণের হুমকি দেন বিন লাদেন। তবে শর্তসাপেক্ষে দীর্ঘ মেয়াদি যুদ্ধবিরতির প্রস্তাবও দেন তিনি। আল-কায়েদা নেতার এক বছরেরর ও বেশি সময় নিরব থাকার পর এ বার্তা পাঠান। এপ্রিল ১৫, ২০০৪ : ইউরোপীয় দেশগুলোকে মুসলিমদের বিরুদ্ধে আগ্রাসী মনোভাব ত্যাগ করার আহ্বান জানান আল কায়দা নেতা। অক্টোবর ১৮, ২০০৪ : ইরাক যুদ্ধের প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে ওসামা বলেন, ইরাকের বিরুদ্ধে যুদ্ধকারী দেশগুলো ব্রিটেন, স্পেন, অস্ট্রেলিয়া, পোল্যান্ড, জাপান এবং ইতালির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অধিকার আমরা রাখি। সেপ্টেম্বর ৯, ২০০২ : নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনে হামলার আহ্বান জানিয়ে বিন লাদেন বলেন, "আমি সেই সব মানুষের কথা বলছি যারা ইতিহাস বদলে দিয়েছে এবং বিশ্বাসঘাতক শাসক এবং তাদের অনুসারীদের ধ্বংস করেছে। ডিসেম্বর ২৭, ২০০১ : একটি ভিডিওটেপে বিন লাদেন বলেন, আমেরিকার বিরুদ্ধে এ সন্ত্রাসবাদ প্রশংসা পাওয়ার যোগ্য। কারণ তাদের সমর্থনে ইসরায়েল আমাদের ভাইদের মারছে। অক্টোবর ৭, ২০০১ : ১১ সেপ্টেম্বরের আমেরিকার হামলার কথা উল্লেখ করে বিন লাদেন একটি ভিডিও টেপে বলেন, আল্লাহর দ্বারা আমেরিকায় আঘাত এসেছে, আল্লাহকে ধন্যবাদ সেদেশের সবচেয়ে সম্মানজনক ভবনটি ধ্বংস হওয়ার জন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/এমআই/১৫১০ ঘ.