ত্রিপোলি, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় বিমান হামলা বন্ধে ন্যাটোর সঙ্গে সমঝোতার প্রস্তাব দিয়েছেন দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি।
শনিবার সকালে সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে গাদ্দাফি বলেন, "আমরা তাদের ওপর হামলা চালাইনি কিংবা সমুদ্রও অতিক্রম করিনি [...] কেন তারা আমাদের ওপর হামলা চালাচ্ছে?"
"যে সব দেশ আমাদের ওপর হামলা চালাচ্ছে, তাদের সঙ্গে সমঝোতার সুযোগ চাই, আসুন সমঝেতা করি", বলেন তিনি।
যদি তেলই যৌথবাহিনীতে থাকা দেশগুলোর লক্ষ্য হয়, তবে এ বিষয়ে চুক্তিতে আসতে আমাদের কোনো সমস্যা নেই, যোগ করেন গাদ্দাফি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০২৮ ঘ.
bdnews24