করাচি, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে বৃহস্পতিবার জঙ্গিদের রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে নৌবাহিনীর একটি বাসের ৪ জন নৌকর্মকর্তাসহ এক পথচারী নিহত হয়েছে।
পাকিস্তানে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি নৌবাহিনীর ওপর তৃতীয় হামলার ঘটনা। নৌ বাহিনীর মুখপাত্র কমান্ডার সালমান আলী এবং হাসপাতালের একজন কর্মকর্তা এ ঘটনায় আরো ৫ জন আহত হওয়ার কথা জানান।
দু'দিন আগেই নৌ কর্মকর্তাদের দুটি বাসে দুটি বোমা বিস্ফোরণে ৪ জন নিহত এবং ৫৬ জন আহত হওয়ার পরই এ হামলা হলো। তালেবান জঙ্গিরা এ হামলার দায় স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৯ ঘ
bdnews24