করাচি, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে করাচিতে মঙ্গলবার নৌ-কর্মকর্তাদের বহনকারী দুটো বাসের কাছে বোমা বিস্ফোরণে চার জন নিহত এবং ৫৬ জন আহত হয়েছে।
করাচির দুই জায়গায় এ ঘটনা ঘটে। গত সাত বছরের মধ্যে এটিই সামরিক বাহিনীর ওপর বড় ধরনের হামলা।
রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে একজন অধস্তন নৌ কর্মকর্তা এবং বেসামরিক এক নারী ডাক্তার রয়েছে। পাকিস্তানের নৌবাহিনীর মুখপাত্র সালমান আলী একথা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/এলকিউ/১৭১০ঘ.
bdnews24