ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের রাজধানী মাইডুগুরিতে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে মাইডুগুরির একটি হোটেলে দুটি ও একটি মটর পার্কে একটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহতদের স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাদেশিক পুলিশ বলছে, বিস্ফোরণের ধরন দেখে মনে হচ্ছে, উগ্রপন্থী বোকো হারাম মুসলিম গোষ্ঠী এ হামলা চালিয়েছে।
মঙ্গলবার নাইজেরিয়ার ৩৬টি প্রদেশে গভর্নর নির্বাচনের দুদিন আগের এ হামলায় নিরাপত্তা ঝুঁকি দেখা দিয়েছে।
১৬ এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে জনাথন গুডলাক পুনর্র্নিবাচিত হওয়ায় দেশটির উত্তরাঞ্চলে সহিংসতা পড়ে।
তবে ওই সহিংসতার সঙ্গে রোববারের বোমা হামলার কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়টি স্পষ্ট নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯৩৯ ঘ.
bdnews24