২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার দামে রেকর্ড

আগের সব রেকর্ড ভেঙে প্রতি আউন্স সোনার দাম দেড় হাজার ডলার ছাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:38 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

সিঙ্গাপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগের সব রেকর্ড ভেঙে প্রতি আউন্স সোনার দাম দেড় হাজার ডলার ছাড়িয়েছে। বুধবার হংকংয়ের বাজারে প্রতি আউন্স (২৮ দশমিক ৩ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ১৫০০ দশমিক ৭০ ডলারে। আর নিউ ইয়র্কের বাজারে বিক্রি হয়েছে ১৫০৫ দশমিক ২১ ডলারে। শুধু সোনা নয়, রূপার দামও বেড়ে ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হংকংয়ের বাজারে প্রতি আউন্স রূপা বিক্রি হয়েছে ৪৪ দশমিক ৩৪ ডলারে। বিশ্লেষকরা বলছেন, ক্রেডিট রেটিং সংস্থা 'স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর' ঋণের বোঝায় ন্যূব্জ যুক্তরাষ্ট্রের রেটিং 'ট্রিপল এ' থেকে নামিয়ে আনার হুমকি দেওয়ার পর বিনিয়োগকারীরা সোনায় টাকা খাটানোকেই সবচে নিরাপদ বলে মনে করছেন। ফলে সোনার দাম নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি ইউরোজোনের অস্থিরতা, ডলারের দর পতন ও বিভিন্ন দেশে মূল্যস্ফীতি এতে ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১৮২৪ ঘ.