২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান অবতরণ বিভ্রাটে মিশেল ওবামা

আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে অবতরণ বাতিল করতে হলো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বহনকারী জেট বিমানকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ওয়াশিংটন, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আরেকটি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে অবতরণ বাতিল করতে হলো যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বহনকারী জেট বিমানকে। যুক্তরাষ্ট্রের বিমান উড্ডয়ন কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, বিমান চলাচল নিয়ন্ত্রণকারীদের ভুলে ওয়াশিংটনের কাছেই এ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানায়, সরকারি মালিকানাধীন বোয়িং ৭৩৭ বিমানটি সোমবার মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেইজে যাওয়ার পথে বিকাল ৫টার (স্থানীয় সময়) দিকে এটিকে দিক পরিবর্তন করতে বলা হয়। এর ফলে অবতরণ করতে যাওয়া অপর একটি এয়ার ফোর্স সি-১৭ বিমানের মাত্র তিন মাইলের মধ্যে চলে আসে বোয়িংটি। এ দূরত্ব কমপক্ষে পাঁচ মাইল হওয়ার নিয়ম রয়েছে। তবে এফএএ বলছে, বিমান দুটির কোনোটিই ঝুঁকির মধ্যে ছিলো না এবং উভয়ই নিরাপদে অবতরণ করেছে। এ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে এফএএ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী এয়ার ফোর্স ওয়ানসহ উচ্চ পর্যায়ের অন্যান্য কর্তাব্যক্তিদের বহনকারী বিমানগুলো সামরিক বাহিনীর অ্যান্ড্রুজ ঘাঁটিতে অবস্থান করে। তবে এ ঘাঁটি তত্ত্বাবধান করে বেসামরিক এফএএ। স