আম্মান, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় হোমস শহরে বিক্ষোভকারীদের ওপর আবার গুলি ছুড়েছে নিরাপত্তা বাহিনী। এ শহরের বিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে বলেই মনে করছে কর্তৃপক্ষ।
বিক্ষোভকারীরা পুলিশের নিষেধ উপেক্ষা করে ক্লক স্কয়ারে সমবেত হওয়ায় তাদের ওপর গুলি চালানো হয়, ছোড়া হয় টিয়ারগ্যাসও। এতে অন্ততপক্ষে একজন আহত হয়েছে। রাতভর সহিংস পন্থায় বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়েছে পুলিশ। এক মানবাধিকার কর্মী মঙ্গলবার একথা জানিয়েছেন।
এর কয়েকঘন্টা আগে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন স
bdnews24