২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় নর্থ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় নর্থ ক্যারোলিনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর বেভারলি পারডু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 08:31 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

নর্থ ক্যারোলিনা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় নর্থ ক্যারোলিনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর বেভারলি পারডু। বিবিসি অনলাইন সোমবার জানায়, ঘূর্ণিঝড়ে নর্থ ক্যারোলিনায় মোট ২১ জন নিহত হয়েছেন। এছাড়া প্রচণ্ড ঝড়ে ওকলাহামা, আরাকানসাস, মিসিসিপি, টেক্সাস, আলাবামা, জর্জিয়া ও ভার্জিনিয়া রাজ্যেও নিহতের খবর পাওয়া গেছে। মিলিয়ে নিহতের সংখ্যা ৪৫ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারার জানান, তিন দিনের ঝড়ের পর নর্থ ক্যারোলিনায় উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। এতে সে রাজ্যে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। রোববার নর্থ ক্যারোলিনার দুই লাখ ঘরবাড়ি বিদ্যুৎ সংযোগহীন হয়ে পড়ে। বেভারলি জানান, ১৯৮৪ সালের পর এবারই ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি নিহতের ঘটনা ঘটেছে। সেসময় ঝড়ে মোট ৪২ জন মারা যান। রোববার ঝড়টি আটলান্টিক মহাসাগরের দিকে ঘুরে গেছে। বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানে ওকলাহামায়, তারপর শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো লণ্ডভণ্ড করে শনিবার দেশটির দক্ষিণ উপকূূলে গিয়ে ঝড়টি দুর্বল হয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ /সিআর/১৪১৮ ঘ.