আম্মান, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, আগামী সপ্তাহ নাগাদ জরুরি আইন প্রত্যাহার করা হবে। দেশটিতে ৪৮ বছর ধরে জরুরি অবস্থা জারি রয়েছে।
শনিবার নতুন মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে আসাদ বলেন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সবচেয়ে গুরুত্বের বিষয়। নিজেদের শক্তি বাড়াতে সংস্কার প্রয়োজন।
সিরিয়ায় চলমান সরকারবিরোধী বিক্ষোভের মুখে গত সপ্তাহে মন্ত্রিসভা ভেঙে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন আসাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২০৫ ঘ.
bdnews24