শারম আল-শেখ (মিশর), এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মুবারককে শারীরিক অসুস্থতাজনিত কারণে সামরিক হাসপাতালে পাঠানো হচ্ছে।
জিজ্ঞাসাবাদ করার মত যথেষ্ট সুস্থ না হওয়া পর্যন্ত তাকে সেখানে চিকিৎসা দেওয়া হবে বলে শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন।
দুর্নীতির অভিযোগ বিষয়ে বৃহস্পতিবার আইন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন মুবারক। কিন্তু কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়লে শারম আল শেখের একটি হাসপাতালে মুবারককে ভর্তি করা হয়।
তার অসুস্থতার বিষয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মুবারক 'হৃদরোগে' ভুগছেন।
কিন্তু যে হাসপাতালে মুবারক ভর্তি আছেন সেখানকার চিকিৎসকগণ এবং নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক কর্মকর্তা শুক্রবার জানান, মুবারক শারীরিকভাবে যথেষ্ট সুস্থ রয়েছেন।
মিশরের ঊর্ধ
bdnews24