২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ভবনে আগুন, নিহত ৫

ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে পাঁচজন নিহত ও ৪২ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 02:23 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

প্যারিস, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে পাঁচজন নিহত ও ৪২ জন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে প্যারিসের উত্তরাঞ্চলে একটি ভবনের নিচতলায় আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আতঙ্কে জানালা দিয়ে লাফিয়ে পড়ে চারজন মারা গেছে বলে জানায় পুলিশ। দমকলকর্মীরা দ্ইু ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটিতে আগুন লাগার কারণ জানা যায়নি। গতমাসে ওই এলাকার অন্য একটি ভবনে আগুন লেগে আটজন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২০১৮ ঘ.