২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী বোমা, আদিবাসী নেতাসহ নিহত ১০

আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় আদিবাসী নেতা হাজি মালিক জারিনসহ অন্তত ১০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 02:28 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের কুনার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় আদিবাসী নেতা হাজি মালিক জারিনসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। বুধবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পকিস্তানের সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ছেলে ও পরিবারের অন্য এক সদস্যসহ প্রেসিডেন্ট কারজাইয়ের ঘনিষ্ট মিত্র জারিন মারা গেছেন। তালেবান হামলার দায় অস্বীকার করেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আসমার জেলায় দুই আদিবাসী গোষ্ঠীর নেতাদের মধ্যে বৈঠক চলাকালে ওই আত্মঘামী হামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২০১৮ ঘ.