আবিদজান, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লরাঁ বাগবো গ্রেপ্তার হওয়ার পর আইভরি কোস্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারা গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশটিতে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
একইসঙ্গে তিনি জানিয়েছেন, বেসামরিক মানুষদের প্রতি সহিংস আচরণের জন্য বিচারের মুখোমুখি হতে হবে বাগবো, তার স্ত্রী ও অন্যান্য সহযোগীদের।
সোমবার তার প্রতিদ্বন্দ্বী ক্ষমতা দখল করে থাকা বাগবো ফরাসি বাহিনীর সহায়তায় গ্রেপ্তার হওয়ার পর ওয়াত্তারা এ আহ্বান জানান।
গত নভেম্বরে আইভরি কোস্টে নির্বাচনে বিজয়ী হিসেবে ওয়াত্তারা জাতিসংঘসহ আন্তর্জাতিক স
bdnews24