২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় বেন আলির ভাই গ্রেপ্তার

তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলির ভাইকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 05:43 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

তিউনিস, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলির ভাইকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছে। তিউনিসিয়ার সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা টিএপি রোববার এ খবর জানায়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় রাজধানী তিউনিসের দক্ষিণাঞ্চলীয় সোসে শহরের একটি বাড়ি থেকে স্লাহ বেন আলিকে আটক করা হয়। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি টিএপি। ২৩ বছর ক্ষমতায় থাকার পর ব্যাপক গণ বিক্ষোভের মুখে গত ১৪ জানুযারি সৌদি আরবে পালিয়ে যান তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলি। ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই তার পরিবার ও নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীর কয়েকজন সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা সাবেক প্রেসিডেন্টের ২৩ বছরের শাসনামলের নানা ফাঁক ফোকর খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরছে। এছাড়া ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১১২ ব্যক্তির সম্পদ জব্দ করবে বলে গত মাসে ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৩৭ ঘ.