ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে অন্তত ১৩ জন নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে।
স্থানীয় গ্লোবো টেলিভিশনের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার গ্লোবোর খবরে বলা হয়, হত্যাযজ্ঞ চালানোর পর বন্দুকধারী আত্মহত্যা করেছে নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।
বন্দুকধারীর বয়স ২৪ এবং সে স্কুলের সাবেক ছাত্র ছিলো বলে ধারণা করা হচ্ছে।
রিওর সামরিক পুলিশের এক মুখপাত্র গ্লোবোকে বলেন, বন্দুকধারী ভিতরে ঢুকে গুলি চালানো শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪৩ঘ.
bdnews24