২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার একদিনের সফরে পাকিস্তানে গেছেন। দু'দেশের মধ্যে সম্পর্কন্নোয়ন তার এ সফরের লক্ষ্য। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াই এবং আফগানিস্তান প্রশ্নে সহযোগিতা বাড়াতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

ইসলামাবাদ, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার একদিনের সফরে পাকিস্তানে গেছেন। দু'দেশের মধ্যে সম্পর্কন্নোয়ন তার এ সফরের লক্ষ্য। একইসঙ্গে সন্ত্রাসবিরোধী লড়াই এবং আফগানিস্তান প্রশ্নে সহযোগিতা বাড়াতে চান তিনি। পাকিস্তানে মঙ্গলবার ক্যামেরনের বক্তব্য সম্পর্কে আগেই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। এতে বলা হয়, ক্যামেরন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন করে শুরুর আহ্বান জানাবেন। বিবিসি জানিয়েছে, ক্যামেরন ব্রিটেন-পাকিস্তানের সম্পর্ক অটুট বলে মন্তব্য করেছেন। গত বছর সন্ত্রাসের প্রসঙ্গ নিয়ে পাকিস্তান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছিলো। এ সফরে ক্যামেরন অতীতের ওই ভুলবোঝাবুঝি দূর করে বর্তমান পরিস্থিতি মোকাবেলার বার্তা নিয়েই পাকিস্তানে গেছেন। ইসলামাবাদ সফরকালে তিনি বলেছেন, "দু'দেশ নিরাপত্তা ও সন্ত্রাস-বিরোধী আলোচনায় সত্যিকারের অগ্রগতি অর্জন করেছে।" সন্ত্রাসবিরোধী ফোরাম ব্রিটেন-পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি ডায়ালগ এর প্রথম ভেটকে অংশ নিয়ে ক্যামেরন বলেন, সন্ত্রাসী গ্র"পগুলোর নেটওয়ার্ক ধ্বংস করে দিতে দু দেশ সহযোগিতা বাড়াবে। একযোগে সন্ত্রাস মোকাবেলা করাকেই দু'দেশ সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে বলে মন্তব্য করেন তিনি। সহযোগিতা বাড়ানো ছাড়াও ক্যামেরন পাকিস্তানে নতুন নতুন স্কুল এবং শিক্ষক প্রশিক্ষণের জন্য ৬৫০ মিলিয়ন পাউণ্ড সাহায্যেরও প্রতিশ্র"তি দিচ্ছেন বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ ঘ.