২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঙ্গোয় জাতিসংঘ বিমান বিধ্বস্ত, নিহত ২০

কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 05:20 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

কিনসাসা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘের একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছে। কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা জোসেফ কিবোকো বলেন, কিনসাসা বিমানবন্দরে অবতরণের সময় ঝড়ো বাতাসের কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তিনি রয়টার্সকে বলেন, বিমানের ৩২ আরোহীর অন্তত ২০ জন এবং তিন ক্রু নিহত হয়েছে। "গুরুতর আহত আট জনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। কিন্তু তারা বেঁচে আছে কিনা তা আমার জানা নেই। দুই বৈমানিকই নিহত হয়েছে।" এর আগে নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে জাতিসংঘের এক সূত্র রয়টার্সকে বলেন, "বিমানটি ভেঙে দুই ভাগ হয় এবং তাতে আগুন লেগে যায়।" পূর্বাঞ্চলীয় শহর গোমা থেকে বিমানটি কিনসাসায় যায় বলে সূত্রটি জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২৩০৭ ঘ.