২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় জরুরি আইন তুলতে কমিটি গঠনের নির্দেশ

সিরিয়ায় বহু বছরের পুরোনো জরুরি আইন তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি আইনি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

দামেস্ক, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিরিয়ায় বহু বছরের পুরোনো জরুরি আইন তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে একটি আইনি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ১৯৬৩ সাল থেকে সিরিয়ায় জরুরি আইন বলবৎ রয়েছে। আসাদ বুধবার পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে ভাষণে এ আইন তুলে নেওয়ার কোনো ঘোষণা দেননি। যদিও সিরিয়ায় বিক্ষোভকারীদের জরুরি আইন বাতিলের দাবির মুখে আসাদের ভাষণের আগেই সরকারি কর্মকর্তারা বলেছিলেন, এ আইন তুলে নেওয়া হবে। সিরিয়ায় দু'সপ্তাহের বিক্ষোভে বিক্ষোভকারীদের অন্যতম দাবি ছিলো জরুরি আইন প্রত্যাহার। বিক্ষোভে এ পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫১ ঘ.