২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিসরাতায় নিহত ১২৪ জন: জানালো বিদ্রোহীরা

লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহরে গত ৯ দিনের লড়াইয়ে ১২৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার বিদ্রোহীদের মুখপাত্র আহমেদ খলিফা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2011, 03:00 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

বেনগাজি, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহরে গত ৯ দিনের লড়াইয়ে ১২৪ জন সাধারণ মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার বিদ্রোহীদের মুখপাত্র আহমেদ খলিফা একথা জানিয়েছেন। গত কয়েক দিনে মিসরাতায় গাদ্দাফির অনুগত বাহিনী প্রচণ্ড হামলা চালিয়েছে। শহরটির হাসপাতালগুলো থেকে লড়াইয়ে সাধারণ মানুষ নিহতের এ পরিসংখ্যান পাওয়া গেছে বলে জানান খলিফা। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, হাসপাতালগুলোতে অষুধ ফুরিয়ে আসছে। তবে সোমবার শহরটিতে দুটি নৌকায় করে আরো কিছু চিকিৎসা সরবরাহ পৌঁছেছে। এর একটি পাঠিয়েছে ইতালি। এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানান নি। বিদ্রোহীরা এবং গাদ্দাফি পক্ষ উভয়ই মিসরাতার কিছু কিছু অংশ নিজেদের দখলে থাকার দাবি করেছে এবং শহরটিতে এখনো দুপক্ষের মধ্যে লড়াই চলছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৫৮ ঘ.