২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাহরাইন থেকে আরবে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে'

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকী বলেছেন, সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব প্রতিবেশী দেশগুলো বাহরাইনে সামরিক হস্তক্ষেপ করলে এই অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:45 PM

বাগদাদ, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকী বলেছেন, সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব প্রতিবেশী দেশগুলো বাহরাইনে সামরিক হস্তক্ষেপ করলে এই অঞ্চলে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। ইরাকের শিয়া মুসলিম সম্প্রদায়ের নেতা মালিকি শুক্রবার বিবিসি আরবি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, "বাহরাইনের পরিস্থিতি লিবিয়া ও মিশর থেকে আলাদা। মিশর ও লিবিয়ার সমস্যা সাম্প্রদায়িক নয়। কিন্তু বাহরাইনে যে সমস্যা তা সুন্নি ও শিয়া মুসলিম সম্প্রদায় থেকে উদ্ভুত।" মালিকি বলেন, "আমরা বাহরাইনের শিয়া মুসলিমদের সমর্থন দিতে যাইনি। বরং দেশটিতে যে সঙ্কট সৃষ্টি হয়েছে তা সমাধানের জন্য হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছি। আমরা এটাকে সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত করতে চাই না। কারণ, এটি সাম্প্রদায়িক ইস্যুতে পরিণত হলে তা ক্রমাগত বাড়তেই থাকবে। এ বিষয়টিকে অবহেলা করা হলে এটি অত্যন্ত বড় আকার ধারণ করবে। এতে এই অঞ্চল সাম্প্রদায়িক সহিংসতায় নিমজ্জিত হতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/কেএমএস/১৯০৪ ঘ.