২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে ভূমিকম্পে ৭৪ জনের প্রাণহানি

মিয়ানমারে বৃহস্পতিবার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার এ খবর জানায়। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

চিয়াং রাই (থাইল্যান্ড), মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারে বৃহস্পতিবার ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার এ খবর জানায়। বৃহস্পতিবারের ওই ভূমিকম্পে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার থাইল্যান্ডে ভূমিকম্পের কয়েকদফা পরাঘাত অনুভূত হয়েছে। এতে থাইল্যান্ডে ১ নারী নিহত এবং কয়েকটি বৌদ্ধমন্দির ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া গেছে। লাওসেও সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। মিয়ানমারে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে দেশটিতে ২২৫ টি বাড়ি ধ্বংস হয়েছে। থাইল্যান্ড এবং ভিয়েতনামে ভূমিকম্প অনুভূত হওয়ার পর হতাহতের আশঙ্কায় দেশ দুটির উঁচু দালানে থাকা মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। থাইল্যান্ডের কর্মকর্তারা শুক্রবার জানান, থাইল্যান্ডে হওয়া ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, থাইল্যান্ড ও লাওস সীমান্তবর্তী এলাকায় এ ভূকম্পন হয়েছে। তখন তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ২৫ মিনিটে ভূমিকম্প শুরু হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী হয়। প্রতিবেশী দেশ থাইল্যান্ডের চিয়াং রাইয়ের ৬৯ মাইল উত্তরে ভূমিকম্পের কেন্দ্র ছিলো। প্রথম ভূমিকম্পের কেন্দ্রের গভীরতা ছিলো ৬ দশমিক ২ মাইল এবং দ্বিতীয়টির গভীরতা ছিলো ১৪২ দশমিক ৫ মাইল। গত ১৫ বছর ধরেই মিয়ানমার ও থাইল্যান্ডে বেশ কয়েকবার ৫ থেকে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কিন্তু ওই ভূমিকম্পগুলোতে ক্ষয়ক্ষতি হয়েছে সামান্যই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১৭ ঘ.