২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার দেরায় অন্তত ৩৭ বিক্ষোভকারী নিহত

সিরিয়ার দেরায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার প্রধান হাসপাতালের একজন কর্মকর্তা। >>ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 08:54 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

সিরিয়া, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার দেরায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার প্রধান হাসপাতালের একজন কর্মকর্তা। বৃহস্পতিবার ওই কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ৩৭ জনের মৃতদেহ পেয়েছেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী বুধবার বিকালে দেরা শহরের উত্তরের প্রবেশপথে শ শ বিক্ষোভকারীর ওপর গুলি চালায়। এর আগে ভোরের দিকে একই শহরের ওমারি মসজিদে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় নিরাপত্তা বাহিনী। দুই ঘটনায় প্রাথামিকভাবে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। আরেক প্রত্যক্ষদর্শী জানায়, ভোরে যারা নিহত হয়েছিলেন তাদের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়া লোকজনদের ওপরও চড়াও হয় পুলিশ। নিহত নয়জনের শেষকৃত্যে প্রায় ২০ হাজার মানুষ যোগ দিয়েছিলো। গত শুক্রবার থেকে চলমান বিক্ষোভ-সংঘর্ষে সিরিয়ায় নিহতের সংখ্যা অন্তত ৪৪ জনে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২০৩৯ ঘ.