২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন পর্তুগালের প্রধানমন্ত্রী

মন্দা মোকাবেলায় পর্তুগাল সরকারের কঠোর ব্যয় সংকোচন নীতির প্রস্তাবিত বাজেট পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হোসে সক্রাতেস। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

লিসবন, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মন্দা মোকাবেলায় পর্তুগাল সরকারের কঠোর ব্যয় সংকোচন নীতির প্রস্তাবিত বাজেট পার্লামেন্টে প্রত্যাখ্যাত হওয়ার পরিপ্রেক্ষিতে বুধবার পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হোসে সক্রাতেস। এসময় তিনি সতর্ক করে বলেন, পার্লামেন্টের সিদ্ধান্তের ফলে দেশ গভীর সংকটে পড়বে। দেশটির প্রেসিডেন্ট অ্যানিবাল ক্যাভাকো দ্য সিলভার কাছে তিনি পদত্যাগপত্র পেশ করেন। তার এই পদত্যাগ দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি হতে পারে। তবে, প্রেসিডেন্ট সিলভা বলেছেন, আগামী শুক্রবার তিনি সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক বৈঠকে মিলিত হবেন এবং সে পর্যন্ত সক্রাতেস প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.