সানা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ২০১২ সালে পার্লামেন্ট নির্বাচনের পর পদত্যাগ করবেন। তার উত্তরসূরি কে হচ্ছেন তা না দেখে ক্ষমতা ছাড়বেন না তিনি।
সালেহ এর এক সহযোগী মঙ্গলবার একথা জানিয়েছেন।
সালেহ'র গণমাধ্যম সচিব আহমেদ আল-সুফি রয়টার্সকে বলেন, "প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ বলেছেন, তিনি পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে ২০১১ সালের শেষে অথবা ২০১২ সালের জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তর করবেন।"
সুফি আরো জানান, "আলি আবদুল্লাহ সালেহ ক্ষমতায় থাকতে চান না। কিন্তু তার পর কে ক্ষমতা নিচ্ছে তা না জেনে তিনি বিদায় নেবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১০ঘ.
bdnews24