২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় হামলা: কোন্ দেশ কী যোগান দিচ্ছে

লিবিয়ায় শনিবার ফ্রান্সের নেতৃত্বে সামরিক অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে বিভিন্ন দেশ যেসব সমরাস্ত্র ব্যবহার করবে তার একটি তালিকা প্রকাশ করেছে রয়টার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় শনিবার ফ্রান্সের নেতৃত্বে সামরিক অভিযান শুরু করেছে যৌথবাহিনী। অভিযানে বিভিন্ন দেশ যেসব সমরাস্ত্র ব্যবহার করবে তার একটি তালিকা প্রকাশ করেছে রয়টার্স। শনিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা ও কাতার লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ন্যাটোভুক্ত অন্যান্য দেশ ও আরব বিশ্বের কয়েকটি দেশ এ অভিযানে অংশ নেবে। লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজ ও ডুবোজাহাজ থেকে ১১০টির বেশি টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে ব্যবহার করা হয়েছে বা হবে-এমন সব সমরাস্ত্রের তালিকা নিচে তুলে ধরা হলো। ফ্রান্স ফ্রান্স শনিবারের অভিযানে প্রাথমিকভাবে ২০টি বিমান অংশ নেয়। সেগুলোর মধ্যে রাফায়েল মুলতিরোল ও মিরেজ যুদ্ধবিমান এবং অন্তত একটি এডব্লিউএসিএস (আকাশ পথের সতর্কতা ও প্রতিরক্ষা ব্যবস্থা) বিমান ছিলো। ফ্রান্সের বিমানবাহিনীর হামলার লক্ষ্যস্থল ছিলো বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বেনগাজির চারপাশের ৬২ থেকে ৯৩ মাইল এলাকা। ভূ-মধ্যসাগরের কর্সিকা দ্বীপের সোলেঞ্জারা বিমান ঘাঁটি থেকে লিবিয়ায় অভিযানে যায় ফরাসি যুদ্ধবিমান। ফ্রান্সের বিমানবাহী যুদ্ধজাহাজ শার্ল দ্য গলে ভূ-মধ্যসাগরের ফরাসি ঊপকূলে অবস্থান করছে এবং রোববার দুপুরের দিকে সেটা লিবিয়ার দিকে যাত্রা করতে পারে। সোমবার বিকালে ১৫টি যুদ্ধবিমান নিয়ে জাহাজটি লিবীয় ঊপকূলে পৌঁছাতে পারে। ফ্রান্সের সমরাস্ত্রের মধ্যে আরো রয়েছে তিনটি রণতরী, একটি জ্বালানিবাহী জাহাজ ও একটি ক্ষেপণাস্ত্র হামলায় সক্ষম একটি ডুবজাহাজ। লিবিয়া থেকে মাত্র দেড় ঘণ্টার দূরত্বে ফ্রান্সের ভূ-মধ্যসাগরীয় শহর মার্সেই ও ইস্ত্রেতে বিমান ঘাঁটি রয়েছে। শুক্রবার থেকে জ্বালানিবাহী বিমান ইস্ত্রে বিমান ঘাঁটিতে প্রস্তুত রয়েছে। যুক্তরাজ্য যুক্তরাজ্য বলেছে, শনিবারের অভিযানে লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে ট্রাফালগার শ্রেণীর একটি ডুবজাহাজ থেকে টোমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় নোরফোক কাউন্টির ৩ হাজার মাইল দূরের একটি বিমান ঘাঁটি থেকে যাওয়া টর্নেডো জিআর৪ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ অভিযানে ভিসি ১০ ও ট্রাইস্টার জ্বালানি সরবরাহকারী বিমান, ই৩ডি সেন্ট্রি ও সেন্টিনেল বিমান (আকাশপথ সতর্কতা ও প্রতিরক্ষা ব্যবস্থায় নিয়োজিত বিমান) অংশ নেয়। এছাড়া অভিযানে অংশ নেওয়ার জন্য টাইফুন যুদ্ধবিমানও প্রস্তুত রাখা হয়েছে। লিবীয় উপকূলে যুক্তরাজ্যের এইচএমএস কাম্বারল্যান্ড ও এইচএমএস ওয়েস্টমিনিস্টার নামের দুটি রণতরী অবস্থান নিয়ে আছে। সেগুলোরও অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র লিবিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ফ্রান্সের যুদ্ধবিমান আঘাত হানার কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র অভিযান শুরু করে। পেন্টাগন জানিয়েছে, লিবিয়ায় হামলার জন্য যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনী হামলার জন্য ইলেক্ট্রনিক অ্যাটাক স্কোয়ড্রোনও মোতায়েন করেছে বলে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়। এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, অভিযানে অংশ নেওয়ার জন্য ভূ-মধ্যসাগরে মোতায়েন রয়েছে তিনটি ডুবজাহাজ। সেগুলো থেকে টোমাহক ক্ষেণাস্ত্র হামলার ব্যবস্থা রয়েছে। টোমাহক ক্ষেপণাস্ত্র বিমান ও বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে সক্ষম। ভূ-মধ্যসাগরে মার্কিন নৌবাহিনীর পাঁচটি যুদ্ধজাহাজ আছে। সেগুলোর মধ্যে অন্তত একটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা রয়েছে। তবে লিবিয়ার কাছাকাছি কোনো বিমানবাহী যুদ্ধজাহাজ নেই। স