২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩৭

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি সেনা নিয়োগ কেন্দ্রে সোমবার আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহত ও ৪০ জনের মতো আহত হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

কুন্দুজ, আফগানিস্তান, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি সেনা নিয়োগ কেন্দ্রে সোমবার আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহত ও ৪০ জনের মতো আহত হয়েছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ হামলার দায় স্বীকার করেছেন। কুন্দুজ প্রদেশের ডেপুটি গভর্নর হামদুল্লাহ দানিসি বলেছেন, নিহতদের মধ্যে সেনা সদস্য, বেসামরিক নাগরিক ও সদ্য নিয়োগ পাওয়া সেনা সদস্যরা রয়েছে। কুন্দুজ হাসপাতালের এক কর্মকর্তা বলেন, ৩৩টি লাশ এখানে আনা হয়েছে। কুন্দুজে তালেবানের হামলায় হতাহতের ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত সপ্তাহে এক আত্মঘাতী হামলায় প্রদেশটির পুলিশ প্রধান নিহত হয়। ফেব্র"য়ারির শেষদিকে ইমাম সাহেব জেলায় এক আত্মঘাতী হামলায় নিহত হয় অন্তত ৩০ জন। প্রদেশটির এর আগের গভর্নরও গত অক্টোবরে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮০৬ ঘ.