২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে পুলিশের গুলিতে নিহত ৩

ইয়েমেনে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী ও এক সাধারণ নাগরিক নিহত হয়েছে। এছাড়া পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে আহত হয়েছে তিন শতাধিক মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 04:24 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

সানা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইয়েমেনে পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী ও এক সাধারণ নাগরিক নিহত হয়েছে। এছাড়া পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে আহত হয়েছে তিন শতাধিক মানুষ। শনিবার ভোরে রাজধানী সানায় সমবেত বিক্ষোভকারীদের ওপর পুলিশের সহিংসতায় মাথায় গুলিবিদ্ধ হয়ে এক তরুণের মৃত্যু হয়। সে সময় পুলিশের গুলিতে মারা যায় এক সাধারণ নাগরিক। নিজ কার্যালয়ের জানালা দিয়ে বিক্ষোভে-সহিংসতা দেখার সময় গুলিবিদ্ধ হন তিনি। সানার এক চিকিৎসক বলেন, একটি ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এছাড়া প্রায় তিনশ'র মতো মানুষ আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর মুকালে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছুড়লে ১২ বছরের এক ছেলে নিহত হয়। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সরকারসমর্থকদের সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২০৮ ঘ.