ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে বাস দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
নিউ ইয়র্কের দমকল বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ব্রোনক্সে বাসটি উল্টে সড়কের পাশে লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খায়।
বাসটিতে ৩৩ জন যাত্রী ছিলো। আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/২০১৩ ঘ.
bdnews24