২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পৃথিবীর অক্ষরেখা ১০ ইঞ্চি সরে গেছে

শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে। জাপানের উপকূলীয় অঞ্চল সরেছে প্রায় আট ফুট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 01:16 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ইতালি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শুক্রবারের ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরে গেছে। জাপানের উপকূলীয় অঞ্চল সরেছে প্রায় আট ফুট। শুক্রবার জাপানে স্থানীয় সময় পৌনে ৩টায় রিখটার স্কেলে আট দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়। এটি ১৪০ বছরের মধ্যে জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটিতে এ পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি শনিবার জানায়, ভূমিকম্পে পৃথিবীর অক্ষরেখা প্রায় ১০ ইঞ্চি সরেছে। যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, ওই ভূমিকম্পের কারণে জাপানের উপকূলীয় অঞ্চল প্রায় আট ফুট সরে গেছে। পৃথিবীর অক্ষরেখা সরে যাওয়ায় কয়েক শতক পর একদিনের দৈর্ঘ্য এক সেকেন্ড কমতে পারে বলে মন্তব্য করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর ভূতত্ত্ববিদ্যার অধ্যাপক অ্যান্ড্রু মিয়াল। দিনের দৈর্ঘ্যে খুব সামান্যই প্রভাব ফেলবে এটা। আর পৃথিবীর অক্ষরেখা যতখানি সরলে ঋতুচক্রে প্রভাব পড়তে পারে এ পরিবর্তন তেমন নয়।" পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু সংযোগকারী কল্পিত সরলরেখাটিকে বলা হয় পৃথিবীর অক্ষরেখা। ভূমিকম্পে রাজধানী টোকিওসহ বিশাল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রায় ৩২ ফুট উঁচু সুনামিতে ভেসে যায় ঊপকূলীয় এলাকার ঘর-বাড়ি, গাড়ি, জাহাজসহ পানির ঢেউয়ের সামনে পড়া সবকিছু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮৫৪ ঘ.