২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ভূমিকম্প-সুনামি সময়ের সঙ্গে প্রকট হচ্ছে ধ্বংসের চিত্র

দেড়শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জাপানে। ভূকম্পন আর সুনামিতে নিহতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে। পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তার আশঙ্কা করা হচ্ছে। কোথাও আগুন জ্বলছে, কোনো শহর এখনো রয়েছে পানির নিচে। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 04:51 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

টোকিও, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেড়শ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জাপানে। ভূকম্পন আর সুনামিতে নিহতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি পৌঁছেছে। পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়ে তেজস্ক্রিয়তার আশঙ্কা করা হচ্ছে। কোথাও আগুন জ্বলছে, কোনো শহর এখনো রয়েছে পানির নিচে। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। শুক্রবার দুপুরে ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই ১০ মিটার উচ্চতার সুনামিতে ভেসে যায় প্রশান্ত মহাসাগরীয় এ দেশের উত্তর-পূর্ব উপকূল। ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে জাপানের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছে আন্তর্জাতিক স