২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে আরব বিশ্বের মতো বিদ্রোহ আসন্ন: এবাদি

ইরানে খুব শিগগিরি আরব বিশ্বের মতো বিদ্রোহ দেখা দেবে বলে বুধবার মন্তব্য করেছেন নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:40 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

জেনেভা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে খুব শিগগিরি আরব বিশ্বের মতো বিদ্রোহ দেখা দেবে বলে বুধবার মন্তব্য করেছেন নোবেল পুরস্কার বিজয়ী শিরিন এবাদি। দেশে দারিদ্র্য আর সরকারের সমালোচকদের ওপর শাসক গোষ্ঠীর কঠোর দমনপীড়নে পঞ্জীভূত ক্ষোভের কারণে বিদ্রোহ দেখা দেবে তা নিশ্চিত, বলেন তিনি। তবে তিনি বলেন, মানবাধিকার কর্মীরা লিবিয়ার মতো রক্তক্ষয় এড়িয়ে শান্তিপূর্ণভাবেই ক্ষমতার পালাবদল চায়। জাতিসংঘের মানবাধিকার পরিষদের বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, " সামান্য বাতাসেই বিশাল অগ্নিকাণ্ড ঘটে যেতে পরে।" "কি থেকে কখন এ আগুন ছড়িয়ে পড়বে তা বলা মুশকিল। কিন্তু আমি নিশ্চিত করেই বলতে পারি এর আর খুব বেশি দেরী নেই," বলেন এবাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৬ ঘ.