২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ২০

পাকিস্তানের ফয়সালাবাদ শহরে মঙ্গলবার একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 11:43 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ইসলামাবাদ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাকিস্তানের ফয়সালাবাদ শহরে মঙ্গলবার একটি সিএনজি ফিলিং স্টেশনে গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। ফয়সালাবাদের পুলিশ প্রধান আফতাব চিমা সাংবাদিকদের বলেন, সিএনজি স্টেশনে রাখা একটি গাড়ির বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। ওই গাড়িতে বোমা রাখা ছিলো বলে জানান তিনি। তিনি বলেন, হামলায় অন্তত ২০ জন নিহত ও একশ' জনের বেশি মানুষ আহত হয়েছে। এখন পর্যন্ত কেউ ওই হামলার দায় স্বীকার না করলেও চিমা বলেন, "এদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তিরাই এ হামলা চালিয়েছে।" আল কায়েদার সঙ্গে সম্পর্কিত তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে থাকায় দেশটিতে গত কয়েক বছর ধরে বোমা হামলা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৭৩৬ ঘ.