২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর হামলা চলছে

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর চড়াও হয়েছে সেনারা। বিদ্রোহী নিয়ন্ত্রিত ৩টি শহরে পাল্টা আক্রমণ চলছে। গাদ্দাফির সেনারা ট্যাংক, গোলা, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার নিয়ে বিদ্রোহীদের দখলে থাকা জাউইয়া এবং মিসরাটা শহরে হামলা চালাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ত্রিপোলি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- লিবিয়ায় বিদ্রোহীদের ওপর চড়াও হয়েছে সেনারা। বিদ্রোহী নিয়ন্ত্রিত ৩টি শহরে পাল্টা আক্রমণ চলছে। গাদ্দাফির সেনারা ট্যাংক, গোলা, যুদ্ধবিমান এবং হেলিকপ্টার নিয়ে বিদ্রোহীদের দখলে থাকা জাউইয়া এবং মিসরাটা শহরে হামলা চালাচ্ছে। ত্রিপোলির ৬৬০ কিলোমিটার পূর্বে তেলবন্দর নগরী রাস লানুফের কাছের বিদ্রোহী অবস্থানগুলোতেও চলছে হামলা। দুপক্ষের লড়াইয়ে বিভিন্ন শহর দখল পুনর্দখলের পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। গাদ্দাফির সেনারা লড়াইয়ে খুব কম সময়ের মধ্যেই কয়েকটি শহর পুনর্দখলের দাবি করেছে। বিদ্রোহীদের মূল ঘাঁটি বেনগাজিও দখলের পথে রয়েছে বলে দাবি করেছে সেনারা। লড়াইয়ে এ জয়ের আনন্দ প্রকাশ করতেই রোববার সকালে রাজধানী ত্রিপোলিতে গুলি ছোড়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কিন্তু রয়টার্সের সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা বলছে, জায়গায় জায়গায় দুপক্ষের মধ্যে তুমুল লড়াই চলার পরও বেশির ভাগ শহরই বিদ্রোহীদের হাতে রয়েছে। গাদ্দাফির সেনারা বিদ্রোহী নিয়ন্ত্রিত চারটি শহর পুনর্দখলের দাবি করলেও সেগুলো বিদ্রোহীদের হাতেই রয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবরুক এবং রাস লানুফ বিদ্রোহীদের দখলে আছে। মিসরাটা এবং জাউইয়াহও এখনো বিদ্রোহীদের হাতে রয়েছে বলে জানিয়েছেন বিবিসি সংবাদদাতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২০ ঘ.