২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে ঘর হারালো 'স্লামডগ'র রুবিনা

মুম্বাইয়ের বান্দ্রা এলাকার গরিবনগর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অস্কারবিজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলিওনিয়ার'র শিশু অভিনেত্রী রুবিনা আলীর ঘর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুম্বাইয়ের বান্দ্রা এলাকার গরিবনগর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অস্কারবিজয়ী চলচ্চিত্র 'স্লামডগ মিলিওনিয়ার'র শিশু অভিনেত্রী রুবিনা আলীর ঘর। শুক্রবার রাতে গরিবনগর বস্তিতে আগুন লাগে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আগুনে আহত হয়েছে অন্তত নয় জন। এনডিটিভির খবরে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের সময় রুবিনা বাড়িতেই ছিলেন। রুবিনা বলেন, আগুনে তার কাছে থাকা চলচ্চিত্রটির সব স্মারক পুড়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, চলচ্চিত্রটির শিশুশিল্পীদের সমন্বয়কারী পারভেজের বাড়িও আগুনে পুড়েছে। রাত পৌনে ৯টার দিকে বান্দ্রা রেলওয়ে স্টেশনের পাশের ওই বস্তিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বস্তিবাসীর সন্দেহ, আগুন ধরানো হয়েছে। ২০০৯ সালের জুন মাসে মুম্বাইয়ের বেহরামপুরের কাছে আরেকটি বস্তিতে আগুনে বেশ কয়েকজন নিহত হয়। দমকল বাহিনী কয়েক দিনের প্রচেষ্টায় সেই আগুন নেভাতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৫৫ ঘ.