কাতিফ, সৌদি আরব, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--সৌদি আরবে বিনা বিচারে আটক বন্দীদের মুক্তি, কর্মসংস্থান বাড়ানো ও সম নাগরিক অধিকারের দাবিতে বিক্ষোভ করেছে শিয়া মতাবলম্বীরা।
বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় আওমিয়া ও পার্শ্ববর্তী কাতিফ শহরে বিক্ষোভ করে তারা।
নিরাপত্তার অজুহাতে এক দশকের বেশি সময় ধরে আটক থাকা বন্দীদের মুক্তি দাবি করেন বিক্ষোভকারীরা।
কাতিফে রাদি আল সুয়ালেহ নামের এক বিক্ষোভকারী বলেন, "বন্দীদের মুক্তি চাওয়ার পাশাপাশি আমাদের আরো দাবি রয়েছে। আমরা সমান সুযোগ-সুবিধা চাই।"
সুন্নি শাসিত রাজতন্ত্রের দেশটিতে সমান নাগরিক অধিকার দাবি করেন বিক্ষোভকারীরা। তাছাড়া কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি সরকারি চাকরিতে উচ্চ পদে নিয়োগেরও দাবি জানান শিয়া মতাবলম্বীরা।
মুহাম্মদ নামের এক তরুণ বলেন, "আমরা চাকরি চাই। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে আমি
bdnews24