২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে বেকার তরুণদের আত্মহত্যা বেড়েছে

জাপানে সার্বিকভাবে আত্মহত্যার হার কমলেও বেকার তরুণদের মধ্যে এ প্রবণতা গত বছর এক চতুর্থাংশ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

টোকিও, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-জাপানে সার্বিকভাবে আত্মহত্যার হার কমলেও বেকার তরুণদের মধ্যে এ প্রবণতা গত বছর এক চতুর্থাংশ বেড়েছে। বৃহস্পতিবার পুলিশ প্রকাশিত এক হিসাবে দেখা গেছে, জাপানে ২০১০ সালে চাকরি না পেয়ে ২০ থেকে ২৯ বছর বয়সী একশ' ৫৩ তরুণ আত্মহত্যা করেছে। তিন বছর আগের বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে নড়বড়ে হয়েছে জাপানের অর্থনীতি। এ কারণে বেশ কিছু প্রতিষ্ঠান তরুণ কর্মী নিয়োগের পরিবর্তে অভিজ্ঞদের নিয়োগ দিয়েছে। তাতে ২০০৯ সালে যেখানে বিশ্ববিদ্যালয় ডিগ্রীধারী তরুণদের ৬৮ শতাংশ চাকরি পেয়েছে সেখানে ২০১০ সালে চাকরি পেয়েছে ৬০ শতাংশ তরুণ। অবশ্য গত নয় বছরের মধ্যে ২০১০ সালেই জাপানে সার্বিক আত্মহত্যার হার তিন দশমিক পাঁচ শতাংশ কমে আত্মহত্যার সংখ্যা প্রথমবারের মতো ৩২ হাজারের নিচে নেমে আসে। জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ব্লগে লিখেছেন, সরকার এ বছর আত্মহত্যার সংখ্যা ৩০ হাজারের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। দেশটিতে মার্চ মাসকে আত্মহত্যা প্রতিরোধের মাস হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৯১০ ঘ.